শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

আরাফাত রহমানকে নিয়ে অপ্রীতিকর বক্তব্যে এবার দুঃখ প্রকাশ করলেন আমির হামজা…

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :


এবার বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে করা পুরনো একটি বক্তব্য নতুন করে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা । তোপের মুখে মধ্যরাতে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন এবং সে কারণে তখনই দুঃখ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন।

 তিনি জানিয়েছেন, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের এবং সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরোনো সেই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন।

আমির হামজার ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি। এ ক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা-তা নিয়ে সবাইকে চিন্তা করার আহ্বান জানান তিনি। পোস্টের শেষাংশে আমির হামজা আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews