শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুর পৌরসভার চলতি ২০২৬-২৭ অর্থ বছরের ৭০ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। ২৪ জুন বুধবার সকালে পৌরসভা হলরুমে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত  এক সভায় এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।

এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লক্ষ ৬৩ হাজার ৫১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার টাকা।

এছাড়া এডিপি, কোভিড-১৯, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধন সহ আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার ৬৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লক্ষ ৩৫ হাজার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যানের মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, কৃষি বিভাগের উপ পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews