শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করি’—এই প্রত্যয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালির আয়োজন করেছে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, চাপাতলী, শেরপুর।

শেরপুর জেলা প্রশাসন ও শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভায় যোগ দেওয়ার আগে মাদক বিরোধী জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। এতে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। র‍্যালির ব্যানারে “Say No to Drugs” এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত থাকেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক কাউসার রনি। র্র্যালী শেষে নির্ধারিত আয়োজক সংস্থার সাথে যোগ দেন শেরপুর জেলা প্রশাসন কার্যালয়ে, সেখান থেকে শেরপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সম্মিলিত মাদকবিরোধী র্র্যালী অনুষ্ঠিত হয়।

র্র্যালী শেষে জেলা প্রশাসন কার্যালয়ে, মাদবদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এসময় উপস্থিত থাকেন, জেলা প্রশাসক,শেরপুর  ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের কর্মকর্তাবৃন্দ, সরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সভা শেষে সজন মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহের খান অপু জানান,- মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকা এবং তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

এছাড়াও সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের ব্যাবস্থাপনা পরিচালক পিপুল সরকার জানান – ভবিষ্যতেও আমাদের  মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার, প্রচারণা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews