শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরসহ রেল নেটওয়ার্কে সংযুক্ত হচ্ছে আরও ১০ জেলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে শেরপুর। দেশের রেল যোগাযোগ সম্প্রসারণের অংশ হিসেবে শেরপুরকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশের আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।

মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের ৬৪টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। বাকি জেলাগুলোকে যুক্ত করতে নতুন রেললাইন নির্মাণ ও বিদ্যমান সেবার সম্প্রসারণে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা, রেল সেবার মানোন্নয়ন এবং নতুন সংযোগ স্থাপনের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। ওই বৈঠকে শেরপুরসহ নতুন ১০ জেলায় কীভাবে রেল সেবা পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রকল্প গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই শেরপুরবাসী জেলায় রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। সীমান্তবর্তী এই জেলার মানুষের অন্যতম প্রধান দাবি ছিল রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা।

সরকারের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ জেলার বিভিন্ন স্থানে আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে। সম্ভাব্য রেল যোগাযোগ চালু হলে শেরপুরের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

তবে প্রকল্পের রুট, ব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সরকারিভাবে প্রকল্প অনুমোদনের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

এদিকে শেরপুরকে রেল নেটওয়ার্কের আওতায় আনার ঘোষণার খবরে জেলার সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বহু বছরের স্বপ্ন বাস্তবায়নের আশায় এখন প্রহর গুনছেন শেরপুরবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews