শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আমিরের জন্য তারেক রহমানের সমান নিরাপত্তা চাইলো জামায়াত…

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

দলের আমিরের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমান নিরাপত্তা প্রটোকল দাবি করেছে জামায়াতে ইসলামী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে দলটির পক্ষ থেকে এই দাবি তোলা হয়।

বিকেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ‘একটি দলের প্রধানকে অতিরিক্ত প্রটোকল বা নিরাপত্তা দিয়ে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে জামায়াতের আমিরকেও সমপরিমাণ প্রটোকল দিতে হবে।’

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য আমরা অনুরোধ করেছি। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে, এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews