1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান হাদী হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেফতার… বড় ভূমিকম্পের সংকায় বাংলাদেশ, আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের… সংঘাত বন্ধ করতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তান… সাংবাদিক নাদিম হত্যার বিচার একটি দৃষ্টান্ত স্থাপন করবে : প্রতিমন্ত্রী মিল্লাত… নেক আমলের মতোই রমজানে নারীদের রান্নাও ইবাদতের সামিল… নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা… মোঃ সাহাবুদ্দীনকে অপসারণ করে নতুন করে রাষ্ট্রপতি নিয়োগে আইনী নোটিশ প্রদান… অবশেষে মেডিকেল কলেজ পেতে যাচ্ছে শেরপুর, প্রাথমিক পরিদর্শনে আগামী মঙ্গলবার শেরপুর আসছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল… বিদায়ের পর যে কারনে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন লঙ্কান অধিনায়ক… শিক্ষা – বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী…

শেরপুরে চার কেজি গাঁজাসহ সিএনজি আটক…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
Oplus_131072

 

শেরপুর জেলার সদর উপজেলার সাতপাকিয়া এলাকায় র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ করেছে। ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-শেরপুর মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি চৌকস দল সাতপাকিয়া সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে। তল্লাশি চলাকালীন একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে যাত্রীবেশে থাকা এক মাদক কারবারি তার সাথে থাকা বাজারের ব্যাগ ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে সিএনজিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা। সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেছে, পলাতক মাদক কারবারির নাম মোঃ আলামিন (২২)।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও এঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‌্যাবের এই ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট