শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

নেক আমলের মতোই রমজানে নারীদের রান্নাও ইবাদতের সামিল…

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

মুমিনের প্রতিটি মুহূর্তই ইবাদত, যদি তা অতিবাহিত হয় কোরআন ও সুন্নাহ অনুসারে। মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রতিটি কাজের হিসাব করেন তার নিয়তের ওপর নির্ভর করে। হাদিস শরিফে রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১)

এই হাদিসের আলোকে নারীদের রান্নাও ইবাদত হিসেবে গণ্য হতে পারে, যদি তা হয় সঠিক নিয়তে। আর যখন এই রান্না হবে রমজান মাসে রোজাদারদের জন্য, তখন এর সওয়াব আরও বহুগুণে বৃদ্ধি পাবে।

পবিত্র রমজানে সাহরি প্রস্তুত করা, ইফতার আয়োজন করা, পরিবারের সদস্যদের দেখাশোনা করা– এসব কাজ শুধু পারিবারিক দায়িত্ব নয়; বরং এটি রোজাদারদের রোজা রাখতে বিশেষ সহযোগিতা করা, যা ইবাদত। কারণ, নেক আমল যেমন ইবাদত, ঠিক তেমনই নেক আমলে সহযোগিতা করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা নেক কাজের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা নেক আমল ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।’ (সুরা মায়িদা, আয়াত: ২) এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, ‘মানুষের ইবাদত ও কল্যাণের কাজে সহযোগিতা করা নিজেও নেক আমলের অন্তর্ভুক্ত।

পবিত্র রমজানুল মোবারকে একজন মা-স্ত্রী-বোন যখন সাহরি প্রস্তুত করে পরিবারের সদস্যদের রোজার শক্তি জোগান বা ইফতারের আয়োজন করেন, তখন তিনি মূলত তাদের ইবাদতের সহায়ক ভূমিকা পালন করছেন। ফলে তার এই শ্রমও তাকওয়া ও নেক আমলের পথে সহযোগিতা হিসেবে গণ্য হয়।

কেউ প্রশ্ন করতে পারেন, রান্নাবান্না নারীদের দৈনন্দিন কাজ, এটা ইবাদত হয় কীভাবে? এর উত্তর হতে পারে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়্যা (রহ.) এর উক্তি। তিনি বলেন, ‘মুমিনের অভ্যাসগত কাজও সৎ নিয়তের কারণে ইবাদতে পরিণত হয়।’ (মাজমুআল-ফাতাওয়া)। সুতরাং রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা বা পরিবারের সেবা– এসব কাজ যদি আল্লাহর সন্তুষ্টি ও পরিবারের ইবাদতে সহায়তার নিয়তে করা হয়, তবে তা মহান ইবাদতের মর্যাদা লাভ করে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews