শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

জামায়াতের সহযোগিতা না পেয়ে নাখোশ শরীকরা, ভোটের মাঠে হাবুডুবু খাচ্ছে এনসিপি সহ ১১ দল…

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

নির্বাচনী মাঠে প্রত্যাশিত সমর্থন ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে নাখোশ হয়ে উঠেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দলগুলো। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি শরিক দলের প্রার্থীরা আর্থিক সংকট ও মাঠপর্যায়ের সমন্বয়হীনতায় কার্যত হাবুডুবু খাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জোট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জোট গঠনের সময় জামায়াত শরিকদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেও বাস্তবে অনেক আসনে সেই সমর্থন মিলছে না। কোথাও আর্থিক সহায়তার ঘাটতি, আবার কোথাও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের নিষ্ক্রিয়তার কারণে শরিক দলগুলোর প্রার্থীরা প্রচারে পিছিয়ে পড়ছেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির একাধিক সদস্যের দাবি, দলটির অধিকাংশ প্রার্থী প্রয়োজনীয় নির্বাচনী ব্যয় জোগাতে পারছেন না। প্রচারসামগ্রী, নির্বাচনী কার্যালয় পরিচালনা এবং কর্মীদের খরচ বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। একাধিক আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে প্রতিদিন বিপুল অর্থ ব্যয় করছে, সেখানে এনসিপির প্রার্থীরা নূন্যতম প্রচার চালাতেও হিমশিম খাচ্ছেন।

শরিক দলগুলোর অভিযোগ, জামায়াত যেসব আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল, সেগুলোর কয়েকটিতে শেষ পর্যন্ত জামায়াতের প্রার্থীরা থেকে যাওয়ায় ভোট বিভক্ত হচ্ছে। এতে শরিক দলগুলোর প্রার্থীরা নির্বাচনী প্রতিযোগিতায় আরও দুর্বল অবস্থানে পড়ছেন।

তবে জামায়াত এসব অভিযোগ পুরোপুরি নাকচ করেছে। দলটির নেতারা বলছেন, শরিকদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে এবং জামায়াতের নেতাকর্মীরা অনেক আসনেই শরিক প্রার্থীদের পক্ষে মাঠে রয়েছেন। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য জানান, দলীয় প্রার্থীদের ব্যয় মেটাতেই দলকে হিমশিম খেতে হচ্ছে, ফলে সব শরিককে আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অনলাইনে প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা থাকলেও বাস্তব ভোটের মাঠে টিকে থাকতে হলে শক্ত মাঠসংগঠন, অর্থনৈতিক সক্ষমতা এবং সমন্বিত কৌশল জরুরি। সে জায়গায় ১১ দলীয় জোটের ভেতরের এই অসন্তোষ ও সমন্বয়হীনতা নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে, জোটের ভেতরের সহযোগিতা ও আস্থার সংকট কাটাতে না পারলে এনসিপিসহ ১১ দলীয় জোটের জন্য ভোটের মাঠে লড়াই আরও কঠিন হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews