1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরও উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত, নয়াদিল্লি বৈঠকও ব্যার্থ সাবেক আইজিপি বেনজির আহমেদ আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ জামালপুর সীমান্তে ভারতীয়-বাংলাদেশীদের ইট পাটকেল ছুড়াছুড়ি, উত্তেজনা চরমে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে শিক্ষার্থী সাইফ হত্যা মামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম, সড়ক অবরোধ শেরপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কোন স্থানে সর্বাধিক উপযুক্ত বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল হাসপাতাল নিজেই আজ আইসিইউতে বলে সংসদে মন্তব্য করলেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা লালমনিরহাটে পুশইনের চেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফ কে ধাওয়া দিল এলাকাবাসী

একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৮ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করার পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এসময় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে রাত ১২টা ০৫ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

প্রধানমন্ত্রীর আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে মন্ত্রিপরিষদের সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট