1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান হাদী হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেফতার… বড় ভূমিকম্পের সংকায় বাংলাদেশ, আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের… সংঘাত বন্ধ করতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তান… সাংবাদিক নাদিম হত্যার বিচার একটি দৃষ্টান্ত স্থাপন করবে : প্রতিমন্ত্রী মিল্লাত… নেক আমলের মতোই রমজানে নারীদের রান্নাও ইবাদতের সামিল… নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা… মোঃ সাহাবুদ্দীনকে অপসারণ করে নতুন করে রাষ্ট্রপতি নিয়োগে আইনী নোটিশ প্রদান… অবশেষে মেডিকেল কলেজ পেতে যাচ্ছে শেরপুর, প্রাথমিক পরিদর্শনে আগামী মঙ্গলবার শেরপুর আসছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল… বিদায়ের পর যে কারনে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন লঙ্কান অধিনায়ক… শিক্ষা – বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী…

জামালপুরের মেলান্দহে প্রেমিকার বাবার করা মামলায় প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড, মুক্তির দাবিতে এলাকাসীর মানববন্ধন…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

জামালপুরের মেলান্দহে প্রেমিকার বাবার দায়ের করা অপহরণ মামলায় প্রেমিক যুবক আপেল মিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের ঘটনায় তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে স্থানীয় বাসিন্দা, সহপাঠী ও স্বজনরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকার বাসিন্দা প্রেমিক আপেল মিয়া ও প্রেমিকা নাবিলা একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তাঁদের বাড়ি পাশাপাশি। এ সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালে তারা পালিয়ে বিয়ে করেন বলে দাবি করেন স্বজনরা।

কয়েকদিন পর মেয়ের বাবা লাল মিয়া তাঁদের ধরে এনে আপেলকে মারধর করেন এবং তাঁর নামে অপহরণের মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন। এদিকে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়া হয়।

দীর্ঘ পাঁচ বছর বিচার প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। মানববন্ধনে সহপাঠীরা অভিযোগ করেন,’ এটি প্রেমঘটিত বিষয় হলেও প্রভাব খাটিয়ে অপহরণের মামলা করা হয়েছে। তারা রায় প্রত্যাখ্যান করে আপেল মিয়ার মুক্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট