1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান হাদী হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেফতার… বড় ভূমিকম্পের সংকায় বাংলাদেশ, আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের… সংঘাত বন্ধ করতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তান… সাংবাদিক নাদিম হত্যার বিচার একটি দৃষ্টান্ত স্থাপন করবে : প্রতিমন্ত্রী মিল্লাত… নেক আমলের মতোই রমজানে নারীদের রান্নাও ইবাদতের সামিল… নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা… মোঃ সাহাবুদ্দীনকে অপসারণ করে নতুন করে রাষ্ট্রপতি নিয়োগে আইনী নোটিশ প্রদান… অবশেষে মেডিকেল কলেজ পেতে যাচ্ছে শেরপুর, প্রাথমিক পরিদর্শনে আগামী মঙ্গলবার শেরপুর আসছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল… বিদায়ের পর যে কারনে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন লঙ্কান অধিনায়ক… শিক্ষা – বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী…

সাংবাদিক নাদিম হত্যার বিচার একটি দৃষ্টান্ত স্থাপন করবে : প্রতিমন্ত্রী মিল্লাত…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

গণমাধ্যমকর্মীদের স্বার্থে তড়িৎ গতিতে সাংবাদিক নাদিম হত্যার ঘটনার বিচার যেনো একটি দৃষ্টান্তমূলক হয় সেটা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সাংবাদিক নাদিম হত্যার ঘটনার পর আমি তার বাড়িতে নিজে গিয়েছিলাম। তখন আওয়ামী লীগের সময় ছিলো। ফ্যাসিবাদের আমল ছিলো, তবুও আমরা ভয়ভীতি উপেক্ষা করে আমি ও বর্তমান তথ্যমন্ত্রী তার বাড়িতে গিয়েছি অনুদান দিয়েছি। এবং তার বিচারটি যেনো তরান্নিত করা হয় তা নিশ্চিত করতে তখনই পদক্ষেপ নিয়েছি। এই হত্যা মামলা স্থবির হয়েছিলো অন্তর্বতিকালীন সময় এখন আমরা এটাকে সরব করবো।

এই মনবিনিময় সভায় জামালপুরের নানা উন্নয়ন, সমস্যা ও সম্ভনার কথা বলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ অন্যান্য কর্মকর্তারা।

২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জে বাংলানিউজটোয়েন্টিাফোর.কম এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিমকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা (চেয়ারম্যান বাবুর লোকজন) নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে, পরদিন ১৫ জুন তিনি মারা যান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট