
ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হোসেন ইউনিয়নবাসীর কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। একটি আধুনিক, উন্নত, মাদক ও দুর্নীতিমুক্ত ৪নং নয়াবিল ইউনিয়ন গড়াই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।
আরিফ হোসেন বলেন, “আমি বিশ্বাস করি জনগণই সকল শক্তির উৎস। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবো। অবহেলিত রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, কৃষি ও যুব সমাজের উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি সবসময় গরিব, অসহায় ও সাধারণ মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের কল্যাণই হবে আমার প্রধান লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার ও সেবা পায়, সে বিষয়টি আমি সর্বোচ্চ গুরুত্ব দেবো। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে কর্মমুখী ও সচেতন সমাজ গঠনে কাজ করতে চাই।”
এসময় তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী নয়াবিল ইউনিয়ন গঠনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।