1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আরও উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত, নয়াদিল্লি বৈঠকও ব্যার্থ সাবেক আইজিপি বেনজির আহমেদ আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ জামালপুর সীমান্তে ভারতীয়-বাংলাদেশীদের ইট পাটকেল ছুড়াছুড়ি, উত্তেজনা চরমে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে শিক্ষার্থী সাইফ হত্যা মামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম, সড়ক অবরোধ শেরপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কোন স্থানে সর্বাধিক উপযুক্ত বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল হাসপাতাল নিজেই আজ আইসিইউতে বলে সংসদে মন্তব্য করলেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা লালমনিরহাটে পুশইনের চেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফ কে ধাওয়া দিল এলাকাবাসী

ইরানের হামলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি, ফ্লাইট চলাচল বন্ধ করলো কুয়েত

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : এবার কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী। ঘটনার পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর কোনোটিই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। কুয়েতের সামরিক বাহিনীর মতে, হামলার ফলে বিমানবন্দরের অবকাঠামোয় ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। একই সঙ্গে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের হামলায় বিমানবন্দরের টার্মিনাল–১ (টি–১) ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কুয়েতের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে। একই সঙ্গে সেগুলো ভূপাতিত করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রও ছোড়া হচ্ছে। ভিডিওতে আতঙ্কের মধ্যে মহাসড়কে একটি গাড়িকে দুর্ঘটনার কবলেও পড়তে দেখা যায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রাতের এই পাল্টাপাল্টি হামলা নিয়ে আরও তথ্য প্রকাশ করেছে। এর আগে সেন্টকম জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে ইরানের হামলার চেষ্টার জবাবে তারা ‘আত্মরক্ষামূলক’ অভিযান চালিয়েছে। এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘ইরান প্রতিবেশী কয়েকটি দেশের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে সেগুলোর কোনোটিই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।’ তাদের দাবি, কুয়েতের দিকে ছোড়া দুটি ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে বা পথেই বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।

এদিকে হামলার পর কুয়েতের এক সামরিক কর্মকর্তা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুলআজিজ আল–ওতাইবি এই হামলাকে ‘ইরানের অপরাধমূলক আগ্রাসন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, হামলার ফলে ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। তবে বিমানবন্দরে হামলায় ঠিক কতজন আহত হয়েছেন বা তাদের অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট