1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তনু হত্যাকান্ডে ভূয়া রিপোর্ট প্রদান করা চিকিৎসকের দেশ ছেড়ে পালানোে চেষ্টা সন্ধার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আভাস শেরপুরে নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের যোগদান শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক জব্দ বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় সরকারের ধরনের রদবদল,চেয়ারম্যান ও ডিজি পদে নতুন নিয়োগ দেশের ৬ অঞ্চলে ব্যাপক ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ সতর্কতা সংকেত জারি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবির নেতার পদত্যাগ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবুল-তাবুল বলছে জামায়াত : মির্জা ফখরুল

কড়াইল বাসীর জন্য আধুনিক ফ্ল্যাট তৈরির প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

রাজধানীর কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। এখানে যারা বহু বছর বসবাস করছেন, তাদের কাছে সেসব ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষা সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই শিক্ষা পায়। একইরকম স্বাস্থ্য সেবা, খেলাধুলার ব্যবস্থাসহ সব ধরনের সুবিধা যেন পায়, আল্লাহ চাইলে আমরা সে ব্যবস্থা করবো।

তিনি বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। স্বাধীনতা উত্তর যে বাড়িতে আমি বেড়ে উঠেছি, স্বৈরাচারী সরকার কীভাবে সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তা আপনারা দেখেছেন। আমি এখন আপনাদেরই সন্তান। আমি আপনাদের পাশে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো।

বিএনপির চেয়ারম্যান বলেন, মা-বোনেরা যেন সচ্ছলভাবে জীবন চালাতে পারেন, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তওফিক দেন। এ সময় তিনি সবাইকে ফ্যামিলি কার্ড প্রদর্শন করে এর সুফল বর্ণনা করেন।

এছাড়াও কৃষি কার্ডের মতো আরও অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে তিনি সবার দোয়া চান।

মা খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করায় কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও চেয়ারম্যানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবেদা রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট