শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

জয়পুরহাট সীমান্তে বিএসএফের কাটাতারের বোড়া নির্মাণ, সতর্ক অবস্থানে বিজিবি

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

২৬ মে থেকে শুরু করে ১ জুন পর্যন্ত বিএসএফ সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর পিলারের কাছে অন্তত ৫০ মিটার কাঁটাতারের বেড়া দিয়েছে।

 

তবে শেষ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ।

জানা যায়, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজ বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করার কথা।

তবে আইন লঙ্ঘন করে ২০২৫ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর এবং চলতি বছরের ২১ জানুয়ারি একই এলাকায় আবারো বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওই তিনদিনই বাধা দেয় বিজিবি।

ফলে তারা সরে যেতে বাধ্য হয়।

এ অবস্থায় সীমান্ত এলাকা কিছুটা শান্ত থাকলেও আবারও তিন মাসের ব্যবধানে বিএসএফ সদস্যরা এই দুঃসাহসিকতা দেখায়।

ফলে আবারও সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন ধান কাটার এই ভরা মৌসুমে তারা সীমান্ত এলাকার জমিগুলোতে যেতে পারছেন না। এছাড়াও গরু ছাগলগুলো চড়াতেও পারছেন না।

সরেজমিনে আজ ভোরে দেখা যায়-উপজেলার ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব-পিলার এলাকায় বিজিবি সদস্যরা কড়া পাহাড়া নিশ্চিত করেছে।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য জানা যায়নি।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. লতিফুল বারী মোবাইল ফোনে জানান, সীমান্তে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যেই আমরা একটি পতাকা বৈঠক করেছি। প্রয়োজনে আরও একটি পতাকা বৈঠক করা হবে। এখন সীমান্ত এলাকায় আমাদের বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। এলাকাবাসীও অনেকটা আতঙ্কমুক্ত রয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews