শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুর সদর উপজেলায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এর উদ্যোগে দরিদ্র-মেধাবী নবম ও দশম শ্রেণির সদস্য শিক্ষার্থীদের নিয়ে ত্রৈমাসিক মূল্যায়ন পরীক্ষা, উদ্বুদ্ধকরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে শহরের শাহীন ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ডপস শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সার্জেন্ট (অব.) শহিদুর রহমান, কবি ও কথাসাহিত্যিক হাসান শরাফত, অ্যাডভোকেট সেলিম মিয়া এবং শিক্ষক রবিউল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেকে যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

ডপস এর প্রতিষ্ঠাতা শাহীন মিয়া বলেন, শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মানবিক মূল্যবোধ বিকাশে ডপস ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ত্রৈমাসিক মূল্যায়ন পরীক্ষা গ্রহণ, উদ্বুদ্ধকরণমূলক আলোচনা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews