1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আরও উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত, নয়াদিল্লি বৈঠকও ব্যার্থ সাবেক আইজিপি বেনজির আহমেদ আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ জামালপুর সীমান্তে ভারতীয়-বাংলাদেশীদের ইট পাটকেল ছুড়াছুড়ি, উত্তেজনা চরমে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে শিক্ষার্থী সাইফ হত্যা মামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম, সড়ক অবরোধ শেরপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কোন স্থানে সর্বাধিক উপযুক্ত বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল হাসপাতাল নিজেই আজ আইসিইউতে বলে সংসদে মন্তব্য করলেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা লালমনিরহাটে পুশইনের চেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফ কে ধাওয়া দিল এলাকাবাসী

ময়মনসিংহে ছুরিকাঘাতে সতন্ত্র পার্থীর কর্মীকে হত্যা, লাশ নিয়ে চলছে মিছিল…

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪০) নামের একজনকে হত্যা করা হয়েছে। তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর এরশাদ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ধোবাউড়ার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে।

ধোবাউড়া থানা পুলিশ, স্থানীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধোবাউড়া এরশাদ বাজার এলাকায় আজ বিকেলে নির্বাচনী  প্রচার-প্রচারণা কার্যালয় উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল সমর্থক নেতাকর্মীরা। অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীরা চলে গেলে সন্ধ্যায় বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা নজরুল ইসলামসহ কয়েকজনকে নির্বাচনী অফিস বন্ধ করতে চাপ দেয়। এ সময় নজরুল ইসলাম অফিস বন্ধ করতে না চাইলে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে নজরুলকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে রাতে জড়িতদের বিচার দাবিতে নিহত নজরুলের লাশ নিয়ে বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করতে থাকেন রুবেল সমর্থিত নেতাকর্মীরা।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মো. উজ্জল হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় তারা সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট