শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে ৩ বছরের শিশুকে হত্যা…

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে এক শিশুকে আছাড়া মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ জানুয়ারি) জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় মৃত শিশুর নাম আব্দুল্লাহ (৩)। শিশু আব্দুল্লাহ দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে।

পরিবারের অভিযোগ, স্থানীয় দ্বীন ইসলামের সাথে দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জায়গা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের দ্বীন ইসলাম শিশু আব্দুলাহকে আছাড় মারা হয়।

এরপর  আব্দুল্লাহকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ঘটনার পরপরই দীন ইসলাম পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, শিশু আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews