শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

৭ দিনের মধ্যে সকল ভোট কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ…

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

আগামী সাত দিনের মধ্যে দেশের সকল নির্বাচনী কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দ্রুত এ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। আজ বুধবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিদ্যুৎ উপদেষ্টা এ নির্দেশনা দেন। 

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘যেসব এলাকায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব এলাকায় প্রয়োজনে তাৎক্ষণিক বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। পর্যাপ্ত সংখ্যক বিদ্যুতের মোবাইল ভ্যান, ডিজেল,জেনারেটর প্রস্তুত রাখতে  হবে। যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই সেসব এলাকায় সংযোগের ব্যবস্থা করতে হবে। যেসব দুর্গম এলাকা বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব না সেসব এলাকায় জেনারেটর কিংবা সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে।’

বিদ্যুৎ উপদেষ্টা আরও বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত  করার জন্য সর্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। এজন্য সেন্ট্রাল মনিটরিং, লোকাল মনিটরিং টিম, নির্দিষ্ট ফোকাল পয়েন্ট প্রস্তুত থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সভায় জানান, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রতিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য জেলা প্রশাসন প্রয়োজনমত ব্যবস্থা গ্রহণ করবে। পল্লী বিদ্যুতের বিভিন্ন টিম কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে নজর রাখবে।’

সভায় জানানো হয়, আসন্ন রমজান মাস, গ্রীষ্মকালে ও সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে। এজন্য সকলকে বিদ্যুতের ব্যবহারে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হয়। সভায় বিদ্যুৎ ও জ্বালানি  সরবরাহ সংস্থাগুলো অতিরিক্ত চাহিদার সময়গুলোতে তাদের সরবরাহ পরিকল্পনা উপস্থাপন করেন। মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর সংস্থার সমন্বয়ের মাধ্যমে এসব পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে সভায় জানানো হয়।

এছাড়া এ সভায় রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ে এসির ব্যবহারে সংযমী হওয়ার জন্য, অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীগণকে  অনুরোধ করা হয়। সবাই উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews