1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরও উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত, নয়াদিল্লি বৈঠকও ব্যার্থ সাবেক আইজিপি বেনজির আহমেদ আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ জামালপুর সীমান্তে ভারতীয়-বাংলাদেশীদের ইট পাটকেল ছুড়াছুড়ি, উত্তেজনা চরমে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে শিক্ষার্থী সাইফ হত্যা মামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম, সড়ক অবরোধ শেরপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কোন স্থানে সর্বাধিক উপযুক্ত বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল হাসপাতাল নিজেই আজ আইসিইউতে বলে সংসদে মন্তব্য করলেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা লালমনিরহাটে পুশইনের চেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফ কে ধাওয়া দিল এলাকাবাসী

ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা কমিটির সমন্বয়ক নেত্রকোনার মোহাম্মদ এরশাদ খান…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের( মহাখালী ডিওএইচএস, মহাখালী ওয়্যারলেস গেইট, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, ইসিবি, মানিকদি ও বালুঘাট এলাকা) জন্য বিএনপির নির্বাচন প্রচারণা কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে নেত্রকোনা জেলার কৃতি সন্তান মোহাম্মদ এরশাদ খানকে নির্বাচনে প্রচারণা কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মোহাম্মদ এরশাদ খান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, গণমানুষের প্রিয় নেতা, ঢাকা- ১৭ আসনে, তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা টিমের দায়িত্ব পেয়েছেন। তিনি সাবেক এবং বর্তমান ছাত্রদল নেতাদের একটা টিম নিয়ে প্রচার প্রচারণা চালাবেন। তিনি বিভিন্ন সময়ে তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও রাজনৈতিক সচেতনতার প্রমাণ দিয়েছেন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থাপনায় তাকে এই বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ এরশাদ খান বলেন, “বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি যথার্থভাবে ও সততার সঙ্গে পালন করবো।”

নেত্রকোনা জেলার রাজনৈতিক অঙ্গনে মোহাম্মদ এরশাদ খানের এই দায়িত্বপ্রাপ্তিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছেন বিএনপির নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন যে, সমন্বয়ক হিসেবে তার সক্রিয় ভূমিকা ঢাকা-১৭ আসনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে সহায়ক হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট