1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান হাদী হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেফতার… বড় ভূমিকম্পের সংকায় বাংলাদেশ, আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের… সংঘাত বন্ধ করতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তান… সাংবাদিক নাদিম হত্যার বিচার একটি দৃষ্টান্ত স্থাপন করবে : প্রতিমন্ত্রী মিল্লাত… নেক আমলের মতোই রমজানে নারীদের রান্নাও ইবাদতের সামিল… নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা… মোঃ সাহাবুদ্দীনকে অপসারণ করে নতুন করে রাষ্ট্রপতি নিয়োগে আইনী নোটিশ প্রদান… অবশেষে মেডিকেল কলেজ পেতে যাচ্ছে শেরপুর, প্রাথমিক পরিদর্শনে আগামী মঙ্গলবার শেরপুর আসছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল… বিদায়ের পর যে কারনে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন লঙ্কান অধিনায়ক… শিক্ষা – বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী…

রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর : আশা তাজুলের…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

আমাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের প্রতি শুভকামনা জানিয়ে তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার এই দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে আমরা আশাবাদী নতুন নেতৃত্বের অধীনে প্রসিকিউশন আরও শক্তিশালী ও গতিশীল হবে।

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় যেসব মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে, সেসবের অনেকগুলো এখনও চলমান। আমাদের মূল লক্ষ্য ছিল ন্যায়বিচার নিশ্চিত করা। আশা করি নতুন চিফ প্রসিকিউটর সেই ধারাবাহিকতা বজায় রেখে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন।

সদ্য বিদায়ী এই চিফ প্রসিকিউটর আরও বলেন, বিচারপ্রক্রিয়া একটি ধারাবাহিক বিষয়। এখানে কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই একমাত্র মুখ্য। প্রসিকিউশন টিমের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে আশা করছি।

এদিন সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট