শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ…

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া যুদ্ধের পর প্রথমবারের মতো সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান প্রতিশোধ হিসেবে সৌদিসহ উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা হামলা চালায়। এতে টার্গেট করা হয় যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোতে। পরবর্তীতে বাণিজ্যিক অবকাঠামোতেও হামলা চালায় তেহরান।

টেলি আলাপের ব্যাপারে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, উত্তেজনা কমানোর উপায় এবং বর্তমান পরিস্থিতির সার্বিক অগ্রগতি নিয়ে ফোনে আলোচনা হয়েছে।”

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয়। এরপর দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসতে সম্মত হন। এ আলোচনাটি হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

এ আলোচনায় যোগ দিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।

এক্স বার্তায় মোঘাদাম জানান, “কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েলে ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলশ্রুতিতে (যুদ্ধাবসান সংলাপ নিয়ে) ইরানি জনগণের সন্দিহান। তবে তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার বিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল আজ রাতে আসছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews