1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি’তে সাত শিশু নিহত… বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা হারে বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির… সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের শরীকরা কে কত আসন পেল… শেরপুরের কামারের চর এলাকায় ব্রীজ ও রাস্তার দাবিতে উন্নয়ন বঞ্চিত এলাকাবাসীর মানববন্ধন… বন্ধ হয়ে গেল দেশের একমাত্র তেল শোধনাগার… নাসিমা হামিদ শিমু – উত্তরাধিকার, দমন-পীড়ন ও অটল আনুগত্যের এক রাজনৈতিক প্রতিচ্ছবি… শেরপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত… অন্তবর্তী সরকারের ২১ টি অধ্যাদেশ সংসদে পাশ, বাতিল তিনটি… মালেশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ, খোলা হচ্ছে শ্রম বাজার… যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ…

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি’তে সাত শিশু নিহত…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত হয়েছে। দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে এলোপাতাড়ি গোলাগুলিতে তারা নিহত হয়।

রবিবার (১৯ এপ্রিল) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রিভপোর্ট পুলিশের প্রধান ওয়াইনি স্মিথ জানিয়েছেন, এটি একটি পারিবারিক-সম্পর্কিত হামলার ঘটনা। নিহত শিশুদের বয়স এক থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছিল।

তিনি জানান, পুলিশের ধাওয়ার পর বন্দুকধারীও নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পালানোর সময় সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে। এরপর পুলিশ তাকে অনুসরণ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক স্থানে এ হামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় রয়েছে।

স্মিথ বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা। আমাদের অনেকে আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি।

লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গোয়েন্দা সংস্থাকে তদন্তে সহায়তা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে বোজিয়ার সিটিতে পুলিশি ধাওয়ার সময় গোলাগুলি হয়েছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হননি।

পুলিশ সাধারণ জনগণের কারও কাছে ছবি, ভিডিও বা তথ্য থাকলে তদন্তকারীদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট