শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

হরমুজ প্রনালীতে বাংলাদেশের জাহাজ চলাচল নিশ্চিত করায় ইরানকে ধন্যবাদ জ্ঞাপন…

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : এবার হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিতের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ছয়টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সোমবার (২০ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে ইরানের উপ–পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ‘র সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা জানান এবং সকল পক্ষকে সংযম প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।   পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে ইরান থেকে আজারবাইজানে ১৮৬ জন বাংলাদেশির নিরাপদে স্থানান্তরে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

এ সময় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। ইরানের উপ–পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরিস্থিতি এখনো কিছুটা উত্তেজনাপূর্ণ, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এর আগে, গত ৫ এপ্রিল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ‘বাংলার জয়যাত্রা’সহ অপর একটি বাংলাদেশগামী অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের বিষয়টি তুলে ধরেন।

রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া তিনি বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব গ্রহণ করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগেরও প্রশংসা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews