1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তনু হত্যাকান্ডে ভূয়া রিপোর্ট প্রদান করা চিকিৎসকের দেশ ছেড়ে পালানোে চেষ্টা সন্ধার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আভাস শেরপুরে নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের যোগদান শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক জব্দ বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় সরকারের ধরনের রদবদল,চেয়ারম্যান ও ডিজি পদে নতুন নিয়োগ দেশের ৬ অঞ্চলে ব্যাপক ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ সতর্কতা সংকেত জারি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবির নেতার পদত্যাগ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবুল-তাবুল বলছে জামায়াত : মির্জা ফখরুল

শেরপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের ১ম দিন সম্পন্ন…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে অদ্য সকাল ৮ ঘটিকা থেকে শেরপুর জেলার প্রার্থীদের পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা’র (প্রথম দিনের) কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উক্ত শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায়
শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি পুলিশ সুপার ( কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং) জনাব মোঃ আরিফুল ইসলাম
এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যানালাইসিস) জনাব তৌহি উদ দৌলা লুপম।

টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোরশেদা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, নেত্রকোনা) জনাব হাফিজুল ইসলাম।

এছাড়াও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ডাঃ শিবলী সামিউল তুষার-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে প্রথম দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পূর্ণ করায় ধন্যবাদ ও অভিনন্দন জানান। আগামীকাল প্রার্থীদের চারটি ইভেন্ট আছে উল্লেখ করে প্রস্তুতি সহ যথাসময়ে পুলিশ লাইন্স মাঠে আসার আহ্বান জানান।

আগামী ২২ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স শেরপুরে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট