শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবির নেতার পদত্যাগ

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : পটুয়াখালীর মহিপুর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাস ঘিরে আলোচনায় এসেছেন ছাত্রশিবিরের স্থানীয় এক নেতা। শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দীর্ঘ এক পোস্ট দিয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মো. ইব্রাহিম।

জানা যায়, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর মহিপুর থানা শাখার সাংগঠনিক দায়িত্বে ছিলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও ব্যক্তিগত উপলব্ধি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইব্রাহিম জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। বরং একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে সমাজের কল্যাণে কাজ করতে চান। পরিবার, পেশা ও ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দেওয়ার কথাও তিনি তার আবেগঘন বার্তায় তুলে ধরেন।

তিনি তার পোস্টে বলেন সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয় ছাত্রশিবির নেতারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, পারিবারিক ব্যস্ততা ও সময়ের সীমাবদ্ধতার কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সংগঠনের পক্ষ থেকে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews