শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

নয়াপল্টনে বিএনপির শ্রমিক দলের সমাবেশ শুরু, আসছে নেতা-কর্মীদের ঢল

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। জুমার নামাজের পর মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমনে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে অংশ নিতে আসা অনেক নেতাকর্মী লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও বাদ্যযন্ত্র সঙ্গে এনেছেন। স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নয়াপল্টনের আশপাশের পরিবেশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই শ্রমিক সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। তিনি বলেন, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন শিল্প-কারখানা থেকেও শ্রমিকরা এই সমাবেশে অংশ নিতে রাজধানীতে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews