1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তনু হত্যাকান্ডে ভূয়া রিপোর্ট প্রদান করা চিকিৎসকের দেশ ছেড়ে পালানোে চেষ্টা সন্ধার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আভাস শেরপুরে নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের যোগদান শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক জব্দ বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় সরকারের ধরনের রদবদল,চেয়ারম্যান ও ডিজি পদে নতুন নিয়োগ দেশের ৬ অঞ্চলে ব্যাপক ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ সতর্কতা সংকেত জারি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবির নেতার পদত্যাগ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবুল-তাবুল বলছে জামায়াত : মির্জা ফখরুল

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ভোট দিচ্ছে গাঁজা বাসীরা

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : যুদ্ধ শুরুর পর প্রথমবার পৌরসভা নির্বাচনের ভোটে অংশ নিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজার কিছু অংশের বাসিন্দারা। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টায় পশ্চিম তীর এবং গাজার কেন্দ্রীয় অঞ্চল দেইর আল–বালাহ’র বাসিন্দারা ভোটপ্রদান শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন দেইর আল–বালাহ শহরের ভোটাররা।

২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি।

পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজার দেইর আল–বালাহ শহরকে প্রতীকীভাবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের ওপর তাদের কর্তৃত্বের দাবি আরও জোরালো হবে। ২০০৭ সালে হামাস তাদের সেখান থেকে ক্ষমতাচ্যুত করেছিল। ধ্বংসস্তূপে পরিণত গাজায় এখনো মৌলিক চাহিদা পূরণে সংগ্রামরত বাসিন্দারা ভোট দেয়ার সুযোগকে স্বাগত জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে গাজা শাসন করা হামাস নিজেই সিটি কাউন্সিল সদস্য নিয়োগ দিয়ে আসছিল এবং নিয়মিতভাবে স্থানীয়ভাবে নির্বাচন আয়োজন বন্ধ রেখেছিল। যদিও এবারের নির্বাচনের ফলাফল হামাস মেনে নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রামাল্লাভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ মানুষ এবং গাজার দেইর আল–বালাহ এলাকায় ৭০ হাজার মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

ইসরাইলের চলমান হামলার মধ্যে গাজার বেশিরভাগ মানুষ এখনও তাদের মৌলিক চাহিদা মেটাতে সংগ্রাম করছেন। এই যুদ্ধে উপত্যকায় অন্তত ৭২ হাজার ৫৬৮ জন নিহত এবং ১ লাখ ৭২ হাজার ৩৩৮ জনেরও বেশি আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের যুদ্ধ শুরু করার পর এটিই প্রথম ফিলিস্তিনি নির্বাচন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট