শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার এক

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্বাস আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২ মে শনিবার রাতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালা করেন। গ্রেফতার মাদক ব্যবসায়ী আব্বাস আলী সদর উপজেলার চরসাপমারী এলাকার মৃত কাপতুল মিয়ার ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম স্যারের সার্বিক দিকনির্দেশনায় গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি তৎপর ও দক্ষ দল সদর উপজেলার চরসাপমারী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ২ গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews