শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

মেসিকে বাদ দিয়ে সেরা একাদশ ঘোষনা, ফুটবল বিশ্বে চলছে নতুন বিতর্ক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : কাতার বিশ্বকাপের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিতর্কিত সাক্ষাৎকারের রেশ এখনো না কাটতেই ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগান।

নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করতে গিয়ে তিনি শুধু লিওনেল মেসিকেই বাদ দেননি, বরং দাবি করেছেন মেসি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় নন। বরাবরই রোনালদোর ঘনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত মরগান তার দলে রেখেছেন ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তিকে, তবে সেখানে জায়গা হয়নি মেসির।

মরগানের একাদশে ছিলেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে এই একাদশ নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে বলা হয়, পিয়ার্স মরগানের দলে একজন “বিস্ময়কর” খেলোয়াড় নেই। এর জবাবে মরগান নিজেই পোস্টটি শেয়ার করে লেখেন, বিষয়টি এতটা বিস্ময়কর নয় এবং মেসিকে ছাড়াই তার একাদশ সম্পূর্ণ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews