শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ (৭ জুন)। নির্বাচনে প্রথমে পরিচালক পদে নির্বাচিত হন তামিম ইকবাল। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এই অধিনায়ক। বিসিবির ১৮ তম এবং ষষ্ঠ নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম।

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর বিসিবির অ্যাডহক কমিটি করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটির প্রধান ছিলেন তামিম। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দুই মাস দায়িত্ব পালন করেছেন তিনি। সেই কমিটির অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিসিবির নির্বাচনে তামিম লড়েছেন ক্লাব ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে বিপুল ভোটে জয় পেয়েছেন তামিম। ১২টি পরিচালক পদের বিপরীতে এই ক্যাটাগরিতে লড়েছেন ১৬ জন। তামিম নির্বাচিত হয়েছেন সবচেয়ে বেশি ৭৩ ভোট পেয়ে।

এদিকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন তামিম। যদিও সভাপতি হিসেবে নির্বাচিত হতে ভোটের প্রয়োজন পড়েনি। কেননা তামিমই একমাত্র প্রার্থী ছিলেন।

ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

ক্লাব ক্যাটাগরিতে হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফরজুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ। এই ক্যাটাগারিতে পরিচালক পদ ছিল ১২ টি। ১২টি পদের বিপরীতে লড়েছেন ১৬ জন। এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোত পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তিনি পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া  দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু।

এদিকে মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews