শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ২য় বারের মতো অনলাইন জুয়ারি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো. মানিক মিয়া (২৬) নামে আরও এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। ৭ মে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের আমতলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়া একই ইউনিয়নের জঙ্গলদী আমতলী এলাকার মো. নঈমদ্দিনের ছেলে। পরে বিকেলে তাকে অনলাইন জুয়া আইনের মামলায় শেরপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, সম্প্রতি জেলাজুড়ে বেড়েছে অনলাইন জুয়া খেলা। এতে নিঃস্ব হচ্ছেন অনেকেই। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শেরপুর সদর উপজেলার আমতলি বাজারে মা-বাবার দোয়া এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় মানিক মিয়াকে একটি স্মার্ট ফোনসহ আটক করা হয়। পরে তার মোবাইলে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার প্রমাণ পাওয়া যায়।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, ওই ঘটনায় সদর থানায় সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ এর ২০ (২) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অনলাইন জুয়া বন্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ৪ মে শহরের আখেরমামুদ বাজার থেকে এরশাদ আলী নামে এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews