শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

স্টার ফাউন্ডেশনের সহযোগিতায় ২ লাখ টাকার চিকিৎসা অনুদান পেল নালিতাবাড়ীর সাইফুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরখরিয়াকান্দা গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (১৮) দুই বছর ধরে মেরুদণ্ডের গুরুতর আঘাত নিয়ে শয্যাশায়ী। অবশেষে তার চিকিৎসার জন্য এগিয়ে এসেছে অস্ট্রেলিয়াভিত্তিক সামাজিক সংগঠন ‘স্টার ফাউন্ডেশন’। সংগঠনটির পক্ষ থেকে তাকে দুই লাখ টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।সাইফুল উপজেলার ৭ নম্বর নালিতাবাড়ী সদর ইউনিয়নের খরখরিয়াকান্দা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুপারি গাছে ওঠার সময় পড়ে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আর্থিক সংকটের কারণে শুরুতে সামান্য চিকিৎসা করা হলেও পরে আর উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় তার শরীরে ঘা ও সংক্রমণ দেখা দেয়। এদিকে সাইফুলের মা মারা গেছেন আগেই। কয়েক মাস আগে তার বাবা স্ট্রোক করে শয্যাশায়ী হন। পরিবারের একমাত্র বোন তাদের দেখাশোনা করে আসছেন। দরিদ্র এই পরিবারটি দীর্ঘদিন চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছিল।

এমন পরিস্থিতিতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও নালিতাবাড়ী ইসলামী পাঠাগারের সভাপতি মো. জাহিদ হাসানের সহযোগিতায় সাইফুলের বিষয়টি জানতে পারে স্টার ফাউন্ডেশন। পরে সংগঠনটির সহযোগী প্রতিষ্ঠান বি.এম. সাবাব ফাউন্ডেশন সরেজমিনে খোঁজ নিয়ে চিকিৎসার উদ্যোগ নেয়।

বুধবার সকালে নালিতাবাড়ী থেকে সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এর আগে বি.এম. সাবাব ফাউন্ডেশনের কার্যালয়ে তার পরিবারের হাতে দুই লাখ টাকার চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।

স্টার ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও বি.এম. সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, “সাইফুল অন্য সবার মতো স্বাভাবিক জীবনে ফিরতে চায়। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, উন্নত চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়ে উঠবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews