শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

নকলায় বাস-লড়ির সংঘর্ষে চালক নিহত, আহত ১

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরের নকলায় বাসের ধাক্কায় হাসিম মিয়া (৩০) নামে এক লরি চালক নিহত হয়েছে। ওই ঘটনায় হামিদুর রহমান (৩৫) নামে লরির এক হেলপার আহত হয়েছে। আহত হামিদুরকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ৯ মে শনিবার সকাল ৯টার দিকে নকলা পৌরশহরের জালালপুর ম্যানেজার মার্কেটের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ওই ঘটনা ঘটে।

নিহত হাসিম উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘরি গ্রামের সামছুল হকের ছেলে। হাসিম বিবাহিত এবং পেশায় লরি চালক ছিল। আহত হামিদুরের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দরদীঘি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে হাসিম লরিতে কিছু বৈদ্যুতিক মালামালা নিয়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে নকলা থেকে শেরপুর জেলা সদরের দিকে যাচ্ছিল। লরিটি জালালপুর ম্যানেজার মার্কেট এলাকায় পৌঁছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস লরিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লরির চালক হাসিমের মৃত্যু হয় এবং লরির হেলপার হামিদুর গুরুতর আহত হয়।

পরে হাসিম ও হামিদুরকে পুলিশ ও এলাকাবাসি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিমকে মৃত ঘোষণা করে এবং হামিদুরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তার (হামিদুর) অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, দুর্ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews