1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরও উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত, নয়াদিল্লি বৈঠকও ব্যার্থ সাবেক আইজিপি বেনজির আহমেদ আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ জামালপুর সীমান্তে ভারতীয়-বাংলাদেশীদের ইট পাটকেল ছুড়াছুড়ি, উত্তেজনা চরমে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে শিক্ষার্থী সাইফ হত্যা মামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম, সড়ক অবরোধ শেরপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কোন স্থানে সর্বাধিক উপযুক্ত বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল হাসপাতাল নিজেই আজ আইসিইউতে বলে সংসদে মন্তব্য করলেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা লালমনিরহাটে পুশইনের চেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফ কে ধাওয়া দিল এলাকাবাসী

শেরপুরে খাল পুনঃখননের সম্ভাব্য স্থান নির্ধারন করলেন এমপি ডাঃ প্রিয়াংকা

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরে ৪৭ বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা খাল পুন:খননের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

তিনি ১১ মে সোমবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কাটাখালি খালের পয়স্তির চর ও টান কাছার গ্রামের প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ প্রায় ভরাট হয়ে যাওয়া খালটি পরিদর্শন করেন। আগামী ১৩ মে খালটি  পুনঃ:খনন এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সে লক্ষ্যে শেরপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাবা মোঃ হযরত আলী,  সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জাফর আলী, বিএনপি নেতা

সাইফুল ইসলাম স্বপন, শফিকুল ইসলাম গোল্ডেন, আতাহারুল ইসলাম আতাসহ জেলা ও উপজেলা এবং স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সম্ভাব্য পুনঃ:খাল খনন এর সম্ভাব্য স্থান পরিদর্শন এর সময় উপস্থিত ছিলেন।

একই সাথে জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, প্রকল্প কর্মকর্তা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুরে ১৯৭৯ সালে বেশ কয়েকটি খাল খনন উদ্বোধন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট