1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরও উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত, নয়াদিল্লি বৈঠকও ব্যার্থ সাবেক আইজিপি বেনজির আহমেদ আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ জামালপুর সীমান্তে ভারতীয়-বাংলাদেশীদের ইট পাটকেল ছুড়াছুড়ি, উত্তেজনা চরমে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে শিক্ষার্থী সাইফ হত্যা মামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম, সড়ক অবরোধ শেরপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কোন স্থানে সর্বাধিক উপযুক্ত বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল হাসপাতাল নিজেই আজ আইসিইউতে বলে সংসদে মন্তব্য করলেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা লালমনিরহাটে পুশইনের চেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফ কে ধাওয়া দিল এলাকাবাসী

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে প্রশাসন।

অভিযুক্ত আবদুস সামাদ সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ইমানআলী বাজারসংলগ্ন সামাদ ডাক্তারের বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুত করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। শনিবার সকালে স্থানীয়রা বাড়িটিতে গিয়ে একটি কক্ষে সরকারি বস্তায় রাখা প্রায় ৯৯ বস্তা চাল দেখতে পান। পরে বিষয়টি প্রশাসন ও বাংলাদেশ পুলিশ-এর অধীন চরজব্বার থানাকে জানানো হয়।

স্থানীয়দের দাবি, খবর দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিযুক্ত সামাদ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুস সামাদ মোবাইল ফোনে বলেন, চালগুলো তিনি লক্ষ্মীপুরের রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন। এরপর আর বিস্তারিত কিছু না বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক দাবি করেন, সামাদের ছোট ভাই কামাল রামগতির বিভিন্ন মাদ্রাসার সরকারি বরাদ্দের চাল বৈধভাবে কিনেছেন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে অবৈধ চাল হিসেবে প্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, চালগুলো আপাতত প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে, অন্যথায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট