শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে হাম উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৬০

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :  শেরপুরে হাম উপসর্গ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ মে শনিবার সকালে হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি থাকা এ শিশুর মৃত্যু হয়। মৃত ওই শিশুর নাম সাফুয়াত। সে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের দিনমজুর মো. মোজাম্মেলের ছেলে। শনিবার দুপুরে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

হাসপাতাল ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে শিশু সাফুয়াতের জ্বর ছিল। পরে তার শ্বাসকষ্ট ও শরীরে গুটিসহ হামের উপসর্গ দেখা দিলে শনিবার সকাল ৮টার দিকে সাফুয়াতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাফুয়াতকে উন্নত চিকিৎসার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালেই মারা যায় শিশুটি। শিশুটির দাদী মাহফুজা বেগম জানান, গত তিনদিন থেকে জ¦র ও শরীরে ফুসুরি (গুটি) বের হইছিল সাফুয়াতের। পরে আজকে হাসপাতালে নিয়ে গেছিল। ভর্তি করার পরে মারা গেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুন নাহার বলেন, জ্বর, শ্বাসকষ্টসহ হামের উপসর্গ নিয়ে গুরুতর অবস্থায় শিশুটি সকাল ৮টার দিকে হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে তার বাবার আর্থিক সংকটের কারণে সেখানে নিতে পারবেন না বলে জানিয়েছিলেন।

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালের হাম ওয়ার্ডে ৬০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন জানান, হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার মধ্যেই মারা গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews