শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শ্রীবরর্দীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আকাশ মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে) দুপুরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, খরস্রোতা ঢেউপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি মাহেন্দ্র গাড়ি আটক করা হয়। এ ঘটনায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আকাশ মিয়াকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আটক মাহেন্দ্র গাড়িগুলো কর্ণজোড়া বিজিবি ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানকালে ৩৯ বিজিবির কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সাইদুর রহমান, নায়েক নাজমুল হোসেনসহ বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews