শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

রাজধানী ঢাকায় নৃশংস হত্যাকান্ডের স্বীকার শেরপুরের ৮ বছরের শিশু কন্যা রামিসা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
Oplus_131072

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : রাজধানী ঢাকায় এক নৃশংস হত্যাকান্ডের স্বীকার হয়েছে শেরপুরের মেয়ে মাত্র ৮ বছরের শিশু কন্যা রামিসা।

‎নিহত রামিসার পৈতৃক বাড়ি শেরপুর জেলা শহরের নয়ানীবাজার এলাকার খরমপুর মহল্লায়। জানা যায়, প্রায় দেড় যুগ আগে ব্যবসায়িক কারণে রামিসার বাবা হান্নান মোল্লা পরিবারসহ শেরপুর ছেড়ে ঢাকায় বসবাস শুরু করেন। তারা শেরপুরের এক সময়কার পরিচিত বস্ত্র ব্যবসায়ী ‘মোল্লা বস্ত্রালয়’ পরিবারের সদস্য।

‎‎পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।

‎‎হত্যার পর শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। মাথাবিহীন রক্তাক্ত দেহটি খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বিচ্ছিন্ন মাথাটি পাওয়া যায় বাথরুমে।

‎পুলিশের দাবি, রামিসাকে হত্যার পর পাশের ফ্ল্যাটে বসবাসকারী এক দম্পতি লাশ গুমের চেষ্টা করেছিল। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩৪) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews