শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সিয়াম (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের প্রভাবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ঘটনার দিন ভোরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বসতঘরের বাঁশের ধর্নার (আড়ার) সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে তার স্ত্রী রুপা বেগম ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। বিষয়টি তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে সিয়ামের মৃত্যু হয়।

এদিকে, খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহে উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews