শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

যমুনা নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র তামিম হোসেন (১৪) লাশ উদ্ধার।

আজ (৪ জুন) বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় যমুনা নদীতে ডুবন্ত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল নিখোঁজের খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় জেলেদের নৌকা ও জাল নিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়। ওই দল বিকেল ৩টায় ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তামিমকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে আজকে আবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করলে দুপুর দেড়টার তাকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তামিম গাজীপুরের কোনাবাড়িতে গার্মেন্টস শ্রমিক বাবার সঙ্গে থেকে পড়াশোনা করত। তার নিখোঁজের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী, পুরুষ ও শিশু নদীপাড়ে ভিড় জমায়। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews