শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) বেলা ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। যুব বিজ্ঞান আইসিটি এন্ড সাংস্কৃতিক ক্লাব (JBIS Club) অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম এবং শেরপুর স্থানীয় সরকারের উপপরিচালক জনাব আরিফা সিদ্দিকা।

অনুষ্ঠানে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক জনাব মোঃ নুরুজ্জামান চৌধুরী এর সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজাসহ স্থানীয় সরকারের প্রতিনিধি ও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য ও স্টেরিওটাইপ দূরীকরণে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সাথে একটি সমতাভিত্তিক সমাজ গঠনে স্থানীয় সরকার ও কমিউনিটি লিডারদের সাথে সমন্বিতভাবে যার যার অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews