শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস এবং পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে পরিদর্শন উপলক্ষে রেঞ্জ ডিআইজি শেরপুর জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার  এ, কে, এম জহিরুল ইসলাম।

অতঃপর পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত ০৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

সম্মানিত ডিআইজি মহোদয় প্যারেড পরিদর্শনকালে প্যারেড অংশগ্রহণকারী পুলিশ সদস্যের ডিসিপ্লিন, ফিটনেস, টার্ন আউট এবং প্যারেড দক্ষতা মূল্যায়ণ করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। তিনি পরিদর্শনান্তে কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

কুচকাওয়াজ শেষে শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা
পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।

পরে সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় রিজার্ভ অফিস, পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তর (ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা) এর সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

এ সময় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব
জনাব এ, কে,এম জহিরুল ইসলাম, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব মোঃ পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদ-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews