1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান হাদী হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেফতার… বড় ভূমিকম্পের সংকায় বাংলাদেশ, আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের… সংঘাত বন্ধ করতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তান… সাংবাদিক নাদিম হত্যার বিচার একটি দৃষ্টান্ত স্থাপন করবে : প্রতিমন্ত্রী মিল্লাত… নেক আমলের মতোই রমজানে নারীদের রান্নাও ইবাদতের সামিল… নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা… মোঃ সাহাবুদ্দীনকে অপসারণ করে নতুন করে রাষ্ট্রপতি নিয়োগে আইনী নোটিশ প্রদান… অবশেষে মেডিকেল কলেজ পেতে যাচ্ছে শেরপুর, প্রাথমিক পরিদর্শনে আগামী মঙ্গলবার শেরপুর আসছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল… বিদায়ের পর যে কারনে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন লঙ্কান অধিনায়ক… শিক্ষা – বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী…

সৌদি বাদশাহ্ সালমান বিন অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন…

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রয়্যাল কোর্টের বরাতে এ খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

রয়্যাল কোর্টে এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৯০ বছর বয়সি বাদশাহ সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এর বাইরে আর কোনো তথ্য জানানো হয়নি।

এসপিএর তথ্য মতে, সর্বশেষ গত মঙ্গলবার মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন বাদশাহ সালমান। এর আগে ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা গ্রহণ করেন। তবে এবারের স্বাস্থ্য পরীক্ষার কারণ সম্পর্কে রয়্যাল কোর্টের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। ২০১৫ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ইন্তেকালের পর সিংহাসনে আরোহণ করেন তিনি। এর আগে কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করা বাদশাহ সালমান তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রিয়াদের প্রিন্সেস স্কুলে। পুত্রদের পড়াশোনার জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন বাদশাহ আবদুল আজিজ। সেখানে তিনি ধর্মীয় ও আধুনিক শিক্ষার পাশাপাশি সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্থ করেন।

১৯৫৪ সালে রিয়াদের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সালমান। ১৯৬৩ সালে রিয়াদ অঞ্চলের গভর্নর হিসেবে নিযুক্ত হন। তিনি কয়েক দশক ধরে এ পদে দায়িত্ব পালন করেন।

সূত্র: রয়টার্স 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট