শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

দুই লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন করলো সৌদি আরব…

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

 

 

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (১ কেজিতে ৩৫ আউন্স ধরে মোট ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ উত্তোলন করেছে। কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

শুরুতে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বার্ষিক হিসাব-নিকাশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। খবর গালফ নিউজের

মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও খনি থেকে নতুন স্বর্ণগুলো উত্তোলন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন হয়েছে মানসুরাহ মাসসারাহ থেকে। সেখান থেকে ৩০ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন হয়। এরপর উরুক ২০/২১ ও উম্ম আস সালাম মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন হয়েছে। ওয়াদি আল জাও থেকে এবারই প্রথম স্বর্ণ উত্তোলন করা হয়েছে।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, ‘এ ফলাফলে এটা স্পষ্ট যে, কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কাজ করছে। ঠিক এ কারণেই আমরা সৌদি আরবের স্বর্ণের ভান্ডারে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রাখছি।’

উইল্ট বলেন, ‘চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলনের ঘটনাটি স্বর্ণ আহরণে মা’আদেনের সম্ভাবনাকেই প্রতিফলিত করছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews