শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

বরগুনায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম পৌর জামায়াতের আমির গ্রেফতার…

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলায় রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জামায়াতে ইসলামীর পাথরঘাটা পৌর শাখার আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন।
পুলিশ জানায়, বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএনপি, জামায়াত ও তাদের অঙ্গসংগঠনের অন্তত ১১ জন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা-২ আসনের নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার ও প্রভাব ধরে রাখাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে একাধিক দফা সংঘর্ষ হয়। এসব ঘটনায় ধারালো অস্ত্রের ব্যবহার, কুপিয়ে জখম এবং পাল্টাপাল্টি হামলার অভিযোগে উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। সর্বশেষ হামলার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন বলেন, “গ্রেফতার অভিযান দলীয় বিবেচনায় নয়; মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতেই অভিযান চলছে। কাউকে আইনের ঊর্ধ্বে রাখা হবে না।”

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।”

এদিকে রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং নিরপেক্ষভাবে আইন প্রয়োগের দাবি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews