শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাক্ষান করেছে আয়্যারল্যান্ড…

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্ক, শেরপুর ইনসাইট :


নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছুক অবস্থানে এখনো অটল বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আয়ারল্যান্ড ক্রিকেট।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব তোলে বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার।

কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পরই নিজেদের অবস্থান স্পষ্ট করে আয়ারল্যান্ড ক্রিকেট।

ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আমরা আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ খেলছে গ্রুপ ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো আয়োজনের কথা রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশের জন্য আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন একটি বিকল্প হিসেবে বিবেচিত হলেও, বিসিবির এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কোনো পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়নি বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews