শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দূর্নীতির বিচার বাংলার মাটিতেই হবে : ছাত্রদল সম্পাদক…

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

 

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিচার এই বাংলার মাটিতেই হবে। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে এ দুর্নীতির সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার নিশ্চিত করা হবে।

সোমবার জাতীয় নির্বাচন কমিশন-এর প্রধান কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিনটি দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্রদল।

নাছির উদ্দিন অভিযোগ করে বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ পরবর্তীতে উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতিতে জড়িয়েছেন, যা এখন দেশের মানুষের কাছে ওপেন সিক্রেট। তিনি বলেন, “জুলাই-আগস্টে আপনার ভূমিকা ছিল, কিন্তু পরবর্তী সময়ে আপনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশের স্বপ্নে জামায়াত-শিবির বা রাজাকারদের ক্ষমতায় আনার কোনো চেষ্টা ছাত্রদল মেনে নেবে না। এ বিষয়ে নির্বাচন কমিশন সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রদলের পক্ষ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews