শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

ভয়াবহ ভূমিকম্পে কাপলো পাকিস্তান…

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

পাকিস্তানের উত্তর-পশ্চিম কাশ্মীরে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এক ব্যক্তি নিহত এবং বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, দেশটির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে হয়েছিল। অন্যদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮। স্থানীয় সময় এটি সকাল ১১টা ২১ মিনিটে আঘাত হানে।

পাকিস্তানের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালাচিস্তানে কাঁচা মাটির তৈরি অনেক বাড়ি ধ্বংস হয়েছে, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, পাহাড় থেকে বড় বড় পাথর নেমে আসার কারণে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। রাস্তা পরিষ্কারের জন্য সরকারি সংস্থাগুলো ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

মন্ত্রী জানান, এই দুর্ঘটনায় একটি পাথরের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews