1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান হাদী হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেফতার… বড় ভূমিকম্পের সংকায় বাংলাদেশ, আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের… সংঘাত বন্ধ করতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তান… সাংবাদিক নাদিম হত্যার বিচার একটি দৃষ্টান্ত স্থাপন করবে : প্রতিমন্ত্রী মিল্লাত… নেক আমলের মতোই রমজানে নারীদের রান্নাও ইবাদতের সামিল… নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা… মোঃ সাহাবুদ্দীনকে অপসারণ করে নতুন করে রাষ্ট্রপতি নিয়োগে আইনী নোটিশ প্রদান… অবশেষে মেডিকেল কলেজ পেতে যাচ্ছে শেরপুর, প্রাথমিক পরিদর্শনে আগামী মঙ্গলবার শেরপুর আসছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল… বিদায়ের পর যে কারনে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন লঙ্কান অধিনায়ক… শিক্ষা – বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী…

শেরপুরের তিনটি আসনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি নির্বাচনী আসনের বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ২১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

প্রতীক বরাদ্দপ্রাপ্তরা হচ্ছেন শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম (দাঁড়িপাল্লা), এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া (শাপলা কলি), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক মনি (লাঙল) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ (মোটরসাইকেল)।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস (হাতপাখা) ও এবি পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা (ঈগল)।

আর শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন (হাতপাখা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান (কাঁচি) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা (মোটরসাইকেল)।

এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রার্থীর পক্ষে নিজ নিজ প্রতীক সাক্ষর দিয়ে বুঝে নিলেও শেরপুর-১ আসনে এনসিপি প্রার্থী অনুপস্থিত ছিলেন এবং তার পক্ষে কেউ প্রতীক বুঝে নেননি।

প্রতীক বরাদ্দকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল আমিন (পিএসসি), শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, জেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রার্থী, সমর্থক, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট